দেশীয় ও বিশ্ববাজারে বাংলাদেশের যে কয়টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি অবদান রাখছে তার মধ্যে অন্যতম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। উচ্চ প্রযুক্তি ও বিশেষায়িত পাঁচ শতাধিক ওষুধ প্রস্তুত করছে দেশীয় এ প্রতিষ্ঠানটি। ওষুধ রফতানিতে সমৃদ্ধির সম্ভাবনা, সীমাবদ্ধতা, নীতি ও পর্ববেক্ষণ নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ শফিউল্লাহ।